প্রকাশের সময়: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মাজার জিয়ারতে মাধ্যামে প্রার্থী শফিকুল আলম ফিরোজের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিনিধি
হযরত পীর শাহরাস্তি বোগদাদি (রহ) মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন (ট্রাক) প্রতিকের( স্বতন্ত্র) প্রার্থী মো: শফিকুল আলম ফিরোজ।
২০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়  আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি মাজার জিয়ারত করেন।
পরবর্তীতে তিনি শাহরাস্তি পৌর সভাধীন মেহার কালীবাড়ি, ঠাকুর বাজার, উপজেলা সদর, মেহার উত্তর ইউনিয়নের নায়নগর ও খনেশ্বর গ্রামে উঠান বৈঠক ও পথসভায় মিলিত হন।
এ সময় প্রত্যেকটি উঠান বৈঠকে শত শত লোকের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর আওয়ামিলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক  সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন,  সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন