প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শান্তি চাইলে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকায় ভোট দিন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মার্কা ‘নৌকা’, এর বাইরে আর কিছু নেই। আমার সময় দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্বাচনী পথসভা ও মতলব উত্তর আওয়ামী লীগের পথসভায় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই পথসভা ও উঠান বৈঠকে পুরুষের পাশাপাশি হাজার হাজার নারী অংশগ্রহন করেন।

শুক্রবার ২২ ডিসেম্বর সকালে ষাটনল ইউনিয়নের সুগন্ধী, সটাকী, বাবুর বাজার পথসভা শেষে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন।

তিনি আরো বলেন, এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয়, তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।

পরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠককে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্ত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন টিটুর যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, তেজগাঁ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিম চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বেপারি, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, মুক্তিযোদুদ্ধা মাতবর আলী, আওয়মীলীগ নেতা শাহআলম মোল্লা, উপজেলা যুগ্ম আহবায়ক খসরু ঢালী, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, ইউপি সদস্য জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা নাছির উদ্দীন মোল্লা , নবীর হোসেন, কৃষক লীগের সভাপতি রফিক মোল্লা, মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা দিপু, সৈয়দ আহাম্মদ।

পরে একই দিন দুপুরে এখলাছপুর বিশিষ্ট শিল্পপতি কামাল ঢালীর উদ্যেগে পথসভা হয়েছে।

এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্ত্বে বক্তব্য দেন- নৌকার মনোনীত প্রার্থী মায়া বীরবিক্রম, শিল্প ও বনিজ্য উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এয়াড. রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

পরে সাদুল্লাপুর ইউনিয়নও উঠান বৈঠক ও পথসভা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন