প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ১২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউএনও-ওসিকে উপজেলা প্রেসক্লাব হাইমচর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে সুশীল সমাজ ও সর্বসাধারণের চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা কে ফুলের শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর দিকনির্দেশনা ও সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপুর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন