প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিভিন্ন মামলায় ৬ জন আসামি আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিভিন্ন মামলায় ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আটককৃত আসামিদেরকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর কোট হাজতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,  চাঁদপুর পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের  তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের  আটক করা হয়।
শুক্রবার শাহরাস্তি মডেল থানার এসআই (নিঃ) কিশোর বড়ুয়া, এসআই (নিঃ) জনি কান্তি দে, এএসআই আতাউর রহমান, এএসআই মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার ও  ফোর্সসহ  রায়শ্রী দক্ষিন ইউপির  নাহারা গ্রামে অভিযান চালিয়ে মৃত আইয়ুব আলীর পুত্র আসামি মো: বাহার উদ্দিন (৫৫) মৃত নুরুল হকের পুএ মোস্তফা কামাল (৬৫) আটক করে।
তাদের বিরুদ্ধে  জিআর-১৬৫/১৯ শাহরাস্তি থানার মামলা নং-২৪,ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এবং জিআর-১২৩/১৯  ধারা-৩৭৯ পেনাল কোড রুজু ছিল। মেহের উত্তর ইউপির বানিয়াঁচৌ এলাকা থেকে রুহুল আমিনের পুত্রকে ননজিআর-০৯/২৩  মামলায় আসামী আলমগীর হোসেন দিপুকে (২২) আটক করে।
এ ছাড়া শাহরাস্তি মডেল থানার এফআইআর ১ জি আর নং-৯৫,  ধারা-৭২/৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর মামলায় সূচীপাড়া গ্রামের সিরাজুল হকের পুত্র আসামী মোঃ সালেহ আহম্মদকে (৪৫) আটক করে।
শাহরাস্তি মডেল থানার , এফআইআর নং-৭, জি আর নং-১৭৯ বিভিন্ন ধারায়  এজাহারনামীয় আসামী টামটা উত্তর ইউপির হোসেনপুর খাসের বাড়ীর মৃত হাজী জুনাব আলীর পুত্র আসামি সিরাজুল ইসলামকে (৪০) আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদেরকে পুলিশ আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন