প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন : ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর – ৫ (হাজিগঞ্জ – শাহরাস্তি) নির্বাচনী  আসনে  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব  শফিকুল আলম ফিরোজ  পথসভা ও গণসংযোগ করছেন।
রোববার বিকেলে উপজেলার টামটা উত্তর ইউপির বলশীদ বাজারে এটি অনুষ্ঠিত হয়।
“ভোট আপনার অধিকার, “আধুনিক চাঁদপুর-০৫ আমার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিটি গণসংযোগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ শাহরাস্তি হাজীগঞ্জ বিনির্মাণে অঙ্গীকারের কথা তুলে ধরেন।
উপস্থিত জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন। ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী শফিকুল আলম ফিরোজ।
তিনি বক্তব্য বলেন, আপনাদের বিগত দিনের দুঃখ-কষ্ট দুর্দশার কথা শুনে আমি ট্রাক প্রতীকে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নয়ন কাজ করেছেন। যে উন্নয়ন বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। সে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামীর ৭ জানুয়ারি ট্রাক-প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন।
এছাড়া তিনি নির্বাচনী মাঠে বিভিন্ন কথার প্রসঙ্গের রেশটেনে বলেন এতই যদি খেলতে চান আসুন উন্মুক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই আসুন মাঠে আসুন খেলা হবে।
সে খেলায় অবশ্যই জিততে হবে আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে।
এছাড়া তিনি কষ্ট করে অনুষ্ঠানস্থলে জনগন আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে।
ইউপি আওয়ামী লীগ নেতা তরিকুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের জননন্দিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর আ’লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, পৌর আ’লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা আ’লীগের  সাবেক যুগ্ন সম্পাদক বাবু খোকন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল , আ’লীগ নেতা আহসান মৃধা, কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা মীর হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, টামটা উত্তর ইউপির আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আ’লীগের সাবেক  সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন,স্থানীয় নেতা ফরিদ, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন,  আলমগীর হায়দার, যুবলীগ নেতা শাহাদাত হোসেন  প্রমুখ।
সভায় টামটা উত্তর ইউনিয়নের  আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন