প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে কালাম রুশদী’র কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র চাচা শাহতলীর কৃতিসন্তান ঢাকা হোটেল রেডিসন এর সাবেক কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক ঢাকা নিবাসী মরহুম আবুল কালাম রুশদী’র কুলখানি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ডিসেম্বর (রবিবার) বাদ জোহর শাহতলীস্থ মুন্সি বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় আরো অংশগ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, সাবেক সিনিয়র শিক্ষক মিজান মুন্সি, সৌদি প্রবাসী লিটন মুন্সি,স্বাস্থ্য সহকারি মোস্তফা মুন্সি, সমাজসেবক মো: নুরুল হক মুন্সি, মাহফুজ মুন্সি, মাসুদ মুন্সি, ডা: হাসান মুন্সি সহ অন্যান্য মুসল্লীগণ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্যাহ। পরে মরহুমের কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ২১ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা ৩০মিনিটে মরহুম আবুল কালাম রুশদী ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। র্দীর্ঘদিন যাবত তিনি ডায়বেটিক ও হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন