প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মোস্তফার উপর ডাকাতিয়া থেকে অবৈধ বালু উত্তোলন কারীদের হামলা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডাকাতিয়া থেকে বালু উত্তোলন কারীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল।
রোববার (২৪) ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সংবাদ সংগ্রহ করতে গিয়ে বালু ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হন।
যানা যায়, পুটিয়া গ্রামের পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে দৈনিক মানবজমিন ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল ওই স্থানে সংবাদ বাদ সংগ্রহ করতে যান। এসময় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ী সোহেল ও সোলাইমানের কাছে তথ্য জানতে চাইলে তারা সাংবাদিককে লাঞ্ছিত করে এবং আটক করে রাখে। এরপর থানা পুলিশের এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উনাকে উদ্ধার করে।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের উপর বালু ব্যবসায়ীদের হামলায়র ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন