প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহন উদ্দিন মহিনকে মেম্বার পদে বিজয়ী করতে ভোটাররা একজোট

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মেহের দক্ষিণ ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোহন উদ্দিন মহিন।
সততা, মেধা ও জনগণের কল্যাণের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি এলাকার সাধারন মানুষের সঙ্গে মতবিনিময়সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। স্থানীয়রা একজোট হয়ে তার পক্ষে কাজ করছেন।
৬ নং ওয়ার্ডের লোকজন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার মোহন উদ্দিন মহিনকে ভোট দেয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা একজোট হয়েছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন