প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুই মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর রাতে মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ আমিরাবাদ হইতে সর্দারকান্দি যাতায়াতের রাস্তার মাইজকান্দি গ্রামস্থ জনৈক আলমগীর এর ফার্নিচার দোকানের সামনে রাস্তার উপর হইতে মাদক কারবারি জামাল হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন