প্রকাশের সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপনারা ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করুন, উন্নয়নের দায়িত্ব আমার :স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)  নির্বাচনী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের ট্রাক প্রতীকের বিজয়ী করার লক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ, পাইকপাড়া উত্তর ও সন্ধায় পৌর এলাকার ১ নং ওয়ার্ড দাসপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিআইপি জালাল আহমেদ বলেন, জনপ্রতিনিধি না হয়েও গত ২ দশক ধরে ফরিদগঞ্জের মানুষের কল্যানে কাজ করেছি। জনগণের ভালোবাসাকে পূঁজি নির্বাচনে প্রার্থী হয়েছি।
আগামী ৭ ডিসেম্বর আপনাদের মূল্যবান ভোট আমাকে জয়যুক্ত করুন।  ফরিদগঞ্জের উন্নয়নের দায়িত্ব আমার।
এ সময় রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এলাকার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন