প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ৪:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে মৈশাদী নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীর ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
সজীব খান : বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি,শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে মৈশাদী ইউনিয়ন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার দুপুর ১টায় ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন