প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকার সমর্থনে বিশাল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে বিজয়ী করার লক্ষে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল শোভাযাত্রা বের করেছে।
৩০ ডিসেম্বর বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, কেন্দ্রীয় আ’লীগ নেতা হাসানুজ্জামান তারেক, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদ উল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, পৌর যুবলীগের সদস্য সচিব এস এম সোহেল রানা, আ’লীগ নেতা এস এম টেলু পাটওয়ারী, মোহাম্মদ হোসেন, আব্দুল মান্নান পরান, জাহিদ হোসেন, যুবলীগ মুরাদ পাটওয়ারী, এমরান হোসেন আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমূখ।
শোভাযাত্রায় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ২ হাজারেরও বেশী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন