প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে : পারভীন চৌধুরী রিনা

মনিরুল ইসলাম মনির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে উঠান বৈঠক করেছে মহিলা আওয়ামী লীগ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ।

প্রধান বক্তা সুর্বণা চৌধুরী বীণা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকার সামাজিক নিরাপত্তার যে কাজগুলো করেছে তার মধ্যে বৈপ্লবিক অবস্থান তৈরি করেছে রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা চালু, বৃদ্ধি ও প্রসারিত করার মধ্য দিয়ে। বিধবা ভাতা, বয়স্কভাতা অর্থাৎ পিছিয়ে পড়া অবহেলিত, উপার্জন নেই এমন ব্যক্তি বিশেষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার প্রয়াস বর্তমান সরকার নিয়েছে। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন চৌধুরী রিনা বলেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়।

তিনি উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন