প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ । ১০:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডক্টর সেলিম মাহমুদ নেতাকর্মীদের নিয়ে ইঞ্জিনিয়ার শাহজালাল পাটোয়ারী সজীবের কবর জিয়ারত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুর- ১ কচুয়া আসনের নৌকার মনোনীত প্রার্থী ডঃ সেলিম মাহমুদ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে  সাবেক ছাত্রলীগ নেতা, মরহুম ইঞ্জিনিয়ার শাহজালাল পাটোয়ারী সজীবের কবর জিয়ারত করেছেন।
শনিবার সকালে উপজেলার মাঝিগাছা পাটয়ারিবাড়ীর পারিবারিক কবরস্থানে এই কবর জিয়ারত করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিতারা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সওরাফ হোসেন সোহাগ, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, ইউপি সদস্য বাবুল, মরহুমের বড় ভাই শাহ আলম পাটোয়ারী রাজিব সহ, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সজীবের আত্মার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে, মরহুম শাহজালাল পাটোয়ারী সজীব ৮ আগস্ট ২০২১ সালের হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করে। মরহুম শাহ জালাল পাটোয়ারী সজীব উপজেলার উপজেলার মাঝিগাছা গ্রামের মরহুম রুহুল আমিন পাটোয়ারীর ছেলে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন