প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমি গত ৫ বছরে ক্ষমতায় থাকাকালীন সময়ে অন্যায় ভাবে কাউকে প্রশাসন দিয়ে হয়রানি করিনি।

বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হয়রানি করি নাই। কেউ যদি বলতে পারে আমি কাউকে অন্যভাবে হয়রানি করেছি জনগণ যে রায় দিবে আমি মাথা পেতে নেব। আমি চেষ্টা করেছি, আমার কাছে সকল বরাদ্দ সুষ্ঠু ভাবে বন্টন করার। কিন্তু করোনা এবং বৈশি^ক যুদ্ধাবস্থার কারণে উন্নয়ন কর্মকাণ্ড স্থিমিত হয়ে যায়। কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাই আমার সমাপ্ত কাজ সম্পন্ন করতে আরো একবার সুযোগ চাই। দেশকে এগিয় নিতে নৌকায় ভোট দিন।

শনিবার (৩০) ডিসেম্বর রাতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্য্যেগে আয়োজত পথসভায় তিনি একথা বলেন।

ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মুজমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন