প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ । ১১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টেকনাফে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

মোহাম্মদ গোলাম রাব্বী

রোহিঙ্গা ক্যাম্পে পাচারের সময় তিনটি অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তিনটি অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া উপজেলার মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন নাহার (৩২) ও মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহাদাত সিরাজী। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান টেকনাফ থানার ওসি ওসমান গণি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন