প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যতই হামলা-মামলা করেন ঈগল মার্কার বিজয় ঠেকানো যাবে না : স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান

মোজাম্মেল প্রধান হাসিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান বলেছেন, যতই হামলা-মামলা করেন ঈগলকে আর ঠেকাতে পারবেন না।

আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে এই হামলা-মামলার করা জবাব দিবেন মতলবের জনগণ। যারা এখনো দিধাদ্বন্ধে আছে আপনারা তাদেরকে বুকে টেনে নিবেন। কারন তারা ঈগলের জোয়ার দেখে বুঝে গেছে এই মতলবে নৌকার কোন খাওয়া নাই। কারন নৌকাও শেখ হাসিনার, ঈগলও শেখ হাসিনার।

তিনি আরও বলেন, এই আসনে যাকে নৌকার টিকেট দিয়েছে তার আছে শুধু সন্ত্রাস বাহিনী আর মাদক ব্যবসায়ী। যারা আমার ছাত্রলীগ ভাইদের বাসায় গিয়ে হামলা করে এবং মা বোনদেরকে রাস্তা-ঘাটে হেনস্থা করে।

আপনারা ঈগল মার্কায় ভোট দিয়ে তার জবাব দিবেন। আগামী ৭ জানুয়ারী আপনারা ভোট কেন্দ্রে যাবেন কাউকে জাল ভোট দিতে দিবেন না। কোন রকম অনিয়ম হলে আপনারা আইনশৃংঙ্খালা বাহিনী থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে তাদেরকে জানাবেন। আপনারা কোন ভয় পাবেন না। মতলবে আর কোন মহরা চলবে না। মহরা দিয়ে মা-বোনদেরকে ভয়ভীতি দেখানো চলবে না। আজকে দেখেছেন কোন মহরা আছে? আজকে দুইদিন ঈগলের খেলা দেখে তারা ঘরে ঠুকে গেছে। আগামাী ৭ তারিখে তারা লাল কার্ড খাবে। আপনাদের কোন ভয় নাই ইসফাক আহসান রাজপথ ছাড়ে নাই ইনশাআল্লাহ।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে সারপাড় ঠাকুর বাড়িতে নারায়ণপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে নারায়ণপুর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, ডিপুটি কমান্ডার ইয়াকুব আলী, নারায়ণপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াস উদ্দিন মজুমদার প্রমুখ।

উঠান বৈঠক শেষে নারায়ণপুর বাজারে ঈগল মার্কার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন