চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, তোমাদের প্রথমেই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
আজকে দেশব্যাপী বই বিতরণ উৎসব চলছে। মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে তোমাদের বই দিচ্ছে। বছরের প্রথম দিনেই তোমরা পাঠ্যবই পাচ্ছ। এটি সরকারে একটি বড় অর্জন। পৃথিবীর কোন দেশে বিনামূল্যে পাঠ্যবই দেয় না। শুধু বাংলাদেশেই বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছে ,এখন স্মাট বাংলাদেশ করার ঘোষনা দিয়েছে ।সেই স্মাট বাংলাদেশের তোমরা নতুন প্রজন্ম হলো কারিগর ।
তিনি বলেন, যারা ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়েছো, তাদের এ বছর স্কুল ড্রেসের সাথে শিক্ষা উপকরণ দিবো। একজন শিক্ষার্থীও যাতে ঝড়ে না পড়ে, সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তোমাদের পথে-ঘাটে বা বাড়িতে যদি কোন সমস্যা হয়, তাহলে আমাকে ফোন দিবে, প্রধান শিক্ষককে জানাবে। আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করবো। তোমাদের আইটিতে দক্ষ হতে হবে। কম্পিউটার জানা ছাড়া তোমরা কোন কাজ করতে পারবেনা। যে কোন চাকুরীতে আবেদন করতে কম্পিউটার জানা থাকতে হয়। আমাদের এ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হবে, ল্যাবে তোমরা কম্পিউটার শিখতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: রুবিনা আক্তার, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার।
এসময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফরিদা ইয়াছমিন,অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজিয়া মাহবুব, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মোস্তফা কামাল, বিদ্যালয়ের অভিভাবক কার্তিক চন্দ্র সরকার, অভিভাবক মো: সরোয়ার হোসেন সুমন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারি শিক্ষক শারমিন আক্তার, মো: মেহেদী হাসান সরকার সহ অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।
এদিন, সকাল ১০টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বিতরণ করা হয়।
শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র জন্মদিন উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা,জিলানী চিশতী কলেজ ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়দ্বয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষকবৃন্দগণ।

নিজস্ব প্রতিনিধি