শাহরাস্তিতে সারা দেশের সঙ্গে ফটিকখিরা ছালামত উল্যাহ- আমেনা বালিকা (এসএ) উবিতে বই উৎসব ২০২৪ পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির ফটিকখিরা গ্রামে বিদ্যালয় প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের বই উৎসবে পাঠদানের এ বই বিতরণ করা হয়।
ওই সময় অভিভাবক সদস্য ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স কুমিল্লা দক্ষিণ সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, মোহাম্মদ শহীদুল্লাহ বাদল খাঁন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, জসিম উদ্দিন বিএসসিসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য,অভিভাবক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠে।

মোঃ মাসুদ রানা