শাহরাস্তিতে পুলিশি অভিযানে নিয়মিত মামলার ৪ আসামিদেরকে আটক করেছে পুলিশ।
সোমবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।
ওই সময় এ অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) জনি কান্তি দে, এসআই (নিঃ) কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্স।
এতে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১, তারিখ- ০১ জানুয়ারি, ২০২৪; ধারা- 143/447/323/324/307/379/506 The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী ১. শফিউল আলম রিপন(৩৮), পিতা-মৃত নুরুল হক, ২. ইব্রাহিম খলিল শিপন(৪৫), পিতা-মৃত নুরুল হক, উভয় সাং-দেবীপুর (হাজী বাড়ী) , থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২, তারিখ- ০১ জানুয়ারি, ২০২৪; ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর এজাহারনামীয় আসামী ১. মোঃ শাহজালাল পাটওয়ারী(৩০), পিতা-মোঃ আক্তারুজ্জামান গ্রাম- সূচীপাড়া (পাটওয়ারী বাড়ী ), ২. মোঃ ইয়ামিন হোসেন বাপ্পি(২৪), পিতা-মোঃ শাহজাহান মিয়া ,স্থায়ী: গ্রাম- দৈকামতা (জয়নাল হাজী বাড়ী), উভয় থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

মোঃ মাসুদ রানা