চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার থেকে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজীসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস জানান, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব আব্দুল মতিন যুবদলের একজন সক্রিয় কর্মী। বিএনপির ডাকা কর্মসূচি পালন করায় পুলিশ তাকে গ্রেফতার করে।
আব্দুল মতিন ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
ফরিদগঞ্জে থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আব্দুল মতিনকে আটক করে (২ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস এম ইকবাল