বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে সারা দেশের ন্যায় এ বই উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ কাজী, ইয়াকুব প্রধান, ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী জহিরুল হক, সুভাষ চন্দ্র, শাহ আলম বিএসসি, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল কায়েস তারেকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব