আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজারে ট্রাক প্রতীকের ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন চাঁদপুর-৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
তিনি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার অলিতে-গলিতে, গ্রামের পাড়া মহল্লায়, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন হাট-বাজারে সাধরন, তরুণ ভোটারদের কাছে গিয়ে ট্রাক মার্কার ভোট চেয়ে প্রচার-প্রচারনা এবং লিফলেট বিতরন, গণসংযোগ, পথসভায় ব্যস্ত সময় পার করে আসছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
২ জানুয়ারি মঙ্গলবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার আড়ং বাজার, চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট বাজার, ১২ নং ওয়ার্ডের বিপনিবাগ বাজার, বড় স্টেশন ও মাছ ঘাট এলাকায় সাধারণ ও তরুণ ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও পথসভায় করেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
পথসভা ও গণসংযোগ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে একটু সার্বিক সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি টাক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে। আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে।
আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের কে তাদের যোগ্যতা প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা আপনাদের পছন্দমত কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতিক নিয়ে আপনাদের কাছ এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।

তিনি আরো বলেন আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।
এসময় তিনি আরো বলেন হুমকি হুমকি-ধুমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন সকল মোকাবেলা করে ট্রাক মার্কা বিজয় হবে ইনশাআল্লাহ।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগ সাবেক সদস্য তানিম পাটওয়ারী, সমাজসেবক মোঃ আলম খান সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

গাজী মোঃ মহসিন