মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চাঁদপুর-২ আসনের নৌকা মার্কার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ১৪৮নং উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান মামুন, নারায়ণপুর পৌরসভার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন প্রধান, কেন্দ্রীয় ছাত্রলীগের চাঁদপুর-২ নির্বাচনী এলাকার সমন্বয়ক কমিটির সদস্য ছাত্রলীগ নেত্রী মরিয়ম হোসেন সারা, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, যুবলীগ নেতা রাসেল প্রধান, রবিউল প্রধান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গনি পাটোয়ারী।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম খাঁনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা হায়দার আলী প্রধান, সায়েম খাঁন, লোকমান সরকার, ছাত্রলীগ নেতা ওয়াসিম খান, রিয়াদ খান, সৈকত খান, নজরুল ইসলাম জুম্মন প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রধান আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম প্রধান, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, মো. জাবেদ হোসেন, হৃদয়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব