প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ । ১০:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোভার স্কাউট রোমেন ক্যান্সারে আক্রান্ত : বাঁচার জন্য সবার সাহায্য প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ার  শিক্ষার্থী ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট দলের সিনিয়র রোভার সদস্য (বিএস আইডি – AN1244) রোমেন হোসেন দুখু (২৫) ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে  ঢাকা বক্ষব্যাধি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছে।
 ৩ ইং জানুয়ারী বুধবার তার বন্ধু তানজিল পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোমেন হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। গত কিছুদিন আগে আমরা এ বিষয়টি জানতে পারি।
সম্প্রতি সে ঢাকা বক্ষব্যাধি ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার বলেছেন যত দ্রুত সময় সম্ভব তার অপারেশন করানোর জন্য। এখন অপারেশন করতে প্রায় তিন লক্ষ টাকারও বেশি প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন সম্ভব নয়। তাই তার অপারেশনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।
তাই তার জীবন বাঁচাতে সবাই সহযোগিতা করুন বিকাশ/নগদ/: 01799233994 তানজিল পাটোয়ারী
ডাচ বাংলা ব্যাংক- 7017517747385 ( তানজিল পাটোয়ারী- মোহাম্মদপুর ব্রাঞ্চ

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন