প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৪৩ তম বিসিএস-এ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীর সাফল্য

নিজস্ব প্রতিনিধি

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে অনেক শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। নিজেদের মেধা, মননে ও দক্ষতার সাথে জাতির সেবা করছেন তারা। এই শিক্ষার্থীদের চাঁদপুর সরকারি কলেজ শ্রদ্ধাভরে স্মরণ করছে।

চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে।

কিছু শিক্ষার্থী বিদেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে অপার লেটার পেয়ে উচ্চ শিক্ষার্থে বিদেশে পড়তে যাচ্ছে। অনেক শিক্ষার্থী জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তীব্র প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করে চাকুরি পাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ৪৩ তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফলে দেখা গেছে চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স পাস করা একজন শিক্ষার্থী ট্যাক্স ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি হলেন গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুস সামাদ আহমেদ।

উল্লেখ্য, তিনি ৪১তম বিসিএসও শিক্ষা ক্যাডার-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চাঁদপুর সরকারি কলেজ পরিবার তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘যখন শুনি, আমাদের ছাত্ররা কোনো ভালো চাকুরি পেয়েছে, কোন ভালো অবস্থানে আছে, দেশ ও দশের সেবা করছে। শিক্ষক হিসেবে আমার বুকটা গর্বে ভরে উঠে। আমাদের শিক্ষার্থীরা ভাল অবস্থানে পৌঁছাক, শিক্ষক হিসেবে এটাই আমাদের চাওয়া।

সে লক্ষ্যেই চাঁদপুর সরকারি কলেজ কাজ করে যাচ্ছে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন