দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নৌকা প্রতীকের সমর্থনে নারায়ণপুর পৌর ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন শাওন মুন্সির নেতৃত্বে বিশাল মিছিল ও প্রচারণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর পৌর যুবলীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যুবলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক চাঁদপুর-২ নির্বাচনী এলাকার সমন্বয়ক টিমের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাব্বির প্রধান, বলরাম বলাই, মো. মামুন, মো. হাবিব, রাজিব শীল, শুভ মজুমদার, অনিক প্রধান, শাওন, রানা প্রধান, নিলয়, শান্ত, মো. রাজনসহ নারায়ণপুর পৌর ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী।

মোজাম্মেল প্রধান হাসিব