প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করায় কচুয়ায় শিক্ষক ওমর খৈয়াম বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারনায় অংশ গ্রহন করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত শিক্ষক কচুয়া উপজেলা সদর ৬০নং কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের এর স্বাক্ষরিত আদেশ নামায় এ শিক্ষককে বরখাস্ত করা হয়। একই দিনে তাকে শোকজ একই দিনে বরখাস্ত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানাযায়, সহকারী শিক্ষক মো: ওমর খৈয়াম বাগদাদী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করেন।

যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযুক্ত শিক্ষক মো: ওমর খৈয়াম বাগদাদী বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।

সহকারী শিক্ষক মো: ওমর খৈয়াম বাগদাদীর সাময়িক বরখাস্ত বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন