প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ । ১০:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সারাদেশে নির্বাচনী উৎসব বিরাজ করছে। এদেশের মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য প্রস্তুত। জনগণ শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদয়ালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারে উন্নয়নচিত্র প্রচারের আহ্বান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনাদের ঐক্য বজায় রাখতে হবে। নৌকার যেন বিজয় হয়, আমরা যে উন্নয়নগুলো করেছি, সেটা গ্রামগঞ্জে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়েছেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমার পাশে আছেন। চারিদিকে নৌকার বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আজকের উঠান বৈঠক যেন সমাবেশে। মতলবে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল নাই। তারা নৌকায়ই বিজয়ী করবে। আর উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নেই।

তিনি আরও বলেন, মতলব হবে সিঙ্গাপুর, স্মার্ট মতলব হবে। আমি আশা করি মতলবের মানুষ অনেক ভোটে নৌকাকে বিজয়ী করবে।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি সভাপতিত্বে¡ ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সিকদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব ীর মুক্তিযোদ্ধাএমএ কুদ্দুস, এফবিসিসিআই এর সহ-সভাপতি এবং আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসি মিজান ও আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদ উল্যাহ সিদ্দিকী কাজল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন