প্রকাশের সময়: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ । ৯:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ডামি নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. এ. শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে ডামি নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে মতলব দক্ষিণে লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় এ লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। মিছিলটি বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ শেষে নায়েরগাঁও বাজারে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম. এ. শুক্কুর পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অবৈধ সরকারের একতরফা ডামি নির্বাচনে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা শেখ হাসিনার এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করি নাই এবং করবো না।

জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ. শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে মতলব দক্ষিণে ডামি নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

৭ জানুয়ারির পর তীব্র থেকে তীব্রতর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মন্তব্য করে তিনি আরও বলেন, এই নির্বাচনে ভোটার সংখ্যা বেশি দেখানোর জন্য প্রলোভনের মাধ্যমে বিভিন্নভাবে লোকজনকে ভোট কেন্দ্রে দাড় করিয়ে বুঝাতে চেষ্টা করবে যে, এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।

এদেশের শতকরা ৮০/৯০ ভাগ জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। তাই আমরা এই নির্বাচন মানি না, মানবো না।

এসময় বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন