প্রকাশের সময়: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ । ১১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরসহ সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

সাইদ হোসেন অপু চৌধুরী

আজ ৭ জানুয়ারী, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাত ১২টা থেকে ২৪ ঘন্টা রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্বারক নং ১৭.০০,০০০০.০৩৪.৩৬.০১৮.২৩-৮৩১ তারিখ ২৪/১২/২০২৩ এবং নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্মারক নং ১৮.০০.০০০০.০১৯.১৮.০৩৯.২২-২৯৭ তারিখঃ ২৮/১২/২০২৩ ও নৌ-নিট্রা প্রধান দপ্তরের স্মারক নং১৮.১১.০০০০.১২৩.৯৯.১১৪.২১-০৭ তারিখ০৩-০১-২০২৪ এবং জেলা প্রশাসক চাঁদপুর এর দপ্তর স্মারক নং০৫.৪২.১৩০০.০৮.০৯ ০২৫.২৩-১৩২৯ তারিখ ২৭/১২/২০২৩ এর মাধ্যমে চাঁদপুর নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন অভ্যন্তরীণ নৌ-পথে (ক) লঞ্চ; (খ) ইঞ্চিন চালিত সকল ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারগণের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পীডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমতাবস্থায়, ০৭ জানুয়ারী, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর ও লক্ষীপুর জেলার সংসদীয় আসনে নির্বাচন উপলক্ষে আগামী ০৬/০১/২০২৪ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ০৭/০১/২০২৪ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা সমূহের নির্বাচনী এলাকায় (ক) লঞ্চ; (খ) ইঞ্চিন চালিত সকল ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারগণের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং (গ) স্পীডবোট চলাচলের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

উল্লেখ্য, উপরোল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি গ্রহণ সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকগণের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

এছাড়াও, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত নৌযানসমূহ চলাচলের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন