প্রকাশের সময়: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৫টি আসনেই নৌকার জয়

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরের আট উপজেলার পাঁচটি আসনে সবগুলোতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় লাভ করেছেন।
রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করে আসনগুলোর সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়।
এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. সেলিম মাহমুদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩০৭ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোঃ সেলিম প্রধান চেয়ার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭৯ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯৯৯ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৩৩৫ ভোট।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাফিকুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৪৫৮ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূইয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪২৫ ভোট।
চাঁদপুর-৫ (শাহরাস্তি ও কচুয়া উপজেলা) আসনে আওয়ামী লীগের মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ১৮৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গাজী মোঃ মাঈনুদ্দিন ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৬৩৫ ভোট।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন