প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ । ১২:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শীতার্তদের মাঝে সাংবাদিক দিপু’র কম্বল বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ার বিতারায় সাংবাদিক আরিফুল ইসলাম দিপুর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মাঝিগাছা পাটওয়ারী বাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম দিপু ওই ইউনিয়নের হরিপুর,চাঁনপাড়া,উত্তর মাঝিগাছা গ্রামের শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম দিপু,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, ইউপি সদস্য ইসমাইল মোল্লা,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ পাটোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম দিপু জানান, আমার প্রয়াত পিতা মরহুম ফজলুল হক মাষ্টারের স্মরনে এলাকার হতদরিদ্রের সাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি আরো জানান, আমি যেনো এভাবে সব সময় মানুষের কল্যানে কাজ করে যেতে পারি। আমাদের ওয়ার্ডে যে সকল দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের লেখাপড়া করতে সমস্যা হচ্ছে,তাদের আমি তাদের লেখাপড়ায় আর্থিক সহযোগীতা করবো।

আমি এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন