মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সদস্য, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম প্রধান (৬০) মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
বুধবার (১০ জানুয়ারি) বাদ জোহর উপজেলার নারায়ণপুর প্রধানিয়া বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র পরিচালনায় মরহুম জাহাঙ্গীর আলম প্রধানের জীবদ্দশা নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক প্রধান, বাকীবিল্লাহ বকাউল, মরহুমের একমাত্র ছেলে মো. ইব্রাহিম খলিল হাসান প্রধান।
মরহুমের জানাজায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এসময় তারা গভীর শোকজ্ঞাপন করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজার নামাজে ইমামতি করেন, নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ আফজাল হোসেন।
উল্লেখ্য; মরহুম জাহাঙ্গীর আলম প্রধান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস, হৃদরোগ, হাইপ্রেসারসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব