প্রকাশের সময়: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে শীতার্তদের মাঝে অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে সামাজিক সংগঠন “অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যােগে  এতিম ও অস্বচ্ছল মাদ্রাসা শিক্ষার্থী, রিকশাচালক ও ছিন্নমূল পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চলতি শীতে তিনটি ধাপে পর্যায়ক্রমে ঢাকার মিরপুর-১২ নাম্বার এলাকার দারুল রাশাদ মাদরাসা ও এতিমখানা, মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার কালিকাপুর, গোবিন্দপুর, সারপাড়, বাড়ৈগাঁও, নারায়ণপুর বাজারের রিকশাচালক এবং একই অঞ্চলের ৬টি ও কুমিল্লা জেলার ১টিসহ মোট ৭টি মাদ্রাসা এবং এতিমখানার ছাত্র, ছিন্নমূল পথচারী (নারী ও শিশু), অস্বচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও রিকশা চালকদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা কার্যনির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম পাটোয়ারী, রবিউল ইসলাম রবি, কাউছার আলম পান্না, দক্ষিণ পূর্ব-এশিয়া শাখার সাধারণ সম্পাদক সজিব প্রধান, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব হোসেন, সহ-সভাপতি সুজন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ পাটোয়ারী, কাইয়ুম রানা, অর্থ সম্পাদক পারভেজ মারুফ, সহ-অর্থ সম্পাদক জিসান প্রধান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম মুহাম্মদ ও দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের সভাপতি শাহিন হোসেন জানান, মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষরাও দেশ ও সমাজের অংশ। তাই সমাজে‌র বিত্তশালীসহ সকলের উচিত গরিব, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই প্রতিবছরের ন্যায় এবছরও আমরা ৩টি ধাপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন