প্রকাশের সময়: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ । ৫:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রথমবারের মতো বিনামূল্যে টনসিল অপারেশন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

মো: রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথমবারের মতো বিনামূল্যে টনসিল অপারেশন করা হয়।

সোমবার (১৫ জানুয়ারী) সকালে এই অপারেশন সফল ভাবে সম্পন্ন করেন- নাক, কান ও গলা বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডাঃ এএইচএম ফেরদউস নুর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমারের দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রথমবারের মত বিনামূল্যে এইবারেই স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন করা হয়। অপারেশন কার্যক্রমে অংশ হিসেবে রোগীকে এ্যানেসথেসিয়া দেন ডাঃ মুহাম্মদ ওমর ফারুক রায়হান, ডাঃ তৌহিদুল রহমান ও সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার।

ফাতেমা আক্তারের বাবা শরীফুল ইসলাম জানান, টাকার অভাবে মেয়ের টনসিল অপারেশন করতে পারিনি। মেয়েকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাঃ রাজন কুমার স্যারের শরণাপন্ন হই। স্যারের সহযোগিতায় আমার মেয়ের সফলভাবে টনসিল অপারেশন সম্পন্ন হয়েছে। ফাতেমা এখন সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস বলেন, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই অপারেশন থিয়েটর (ওটি) চালু করেছি। আজকে প্রথম বারের মতো এই স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা আক্তার নামের ৮ বছরের এক শিশুকে বিনামূল্যে সফল ভাবে টনসিল অপারেশনে সম্পন্ন করেছি।

মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতেই এই কার্যক্রম হাতে নিয়েছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন