প্রকাশের সময়: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মো. মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এবছর শাহমাহমুদপুর ইউনিয়নে তিন’শ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করার কথা জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউপি সদস্য নাজির হোসেন, হাবিবুর রহমান, কবির হোসেন রনি, শাহাদাত হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম, লাকি বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন প্রমূখ।
এসময় ইউনিয়নের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন