শাহরাস্তিতে ৩ মামলায় অভিযুক্ত আসামি ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির খেড়িহর (ফরাজী বাড়ী) এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার আটককৃতকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তকে আটক করা হয়।
ওইদিন এএসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাজা সিআর ৩৭/১৮, ধারা-এন আই এ্যাক্ট এর ১৩৮, সাজা সিআর- ৩১/১৯, ধারা-এন আই এ্যাক্ট এর ১৩৮ এবং সিআর- ৩১/১৯, ধারা-এন আই এ্যাক্ট এর ১৩৮ এর পরোয়ানাভুক্ত মোঃ ওমর ফারুক পিতা-মৃত মির্জা আবদুস সাত্তারের পুত্রকে আটক করে।

মোঃ মাসুদ রানা