অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেছেন হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এনায়েতপুর এলাকায় মোবাইল কোট পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী নগদ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।
অনুমোদনহীন বেকারি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমান আদালত।
এসময় বেকারির মালিক ও কর্তৃপক্ষকে যথাযথ নিয়ম মেনে বেকারির অনুমোদন ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।
হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

মাসুদ হোসেন