শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের মেহের কালিবাড়ী অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক ও ডেইলি স্টার প্রতিনিধি ডা: দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, লেখক নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক মোঃ রুহুল আমিন তরুণ, মোঃ মাহবুব হাসান বাবলু, সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রবাসী সাংবাদিক ও কাতার প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী লিংকন, দৈনিক জাগ্রত বার্তা প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী, মনিরুজ্জামান শান্ত, মোঃ নুরে আলম, মো ইউসুফ আলী, মো: ফরিদ পাটোয়ারী, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মোঃ সাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ।
ওই সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পঞ্চম বারের মতো এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞচিতেে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ওই সময় নেতৃবৃন্দ শাহরাস্তি হাজীগঞ্জ উন্নয়নে প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার বিষয় ঐক্যমত পোষণ করেন।
পরে শীর্তাত শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ ও মানুষের মাঝে কম্বল, জ্যাকেট, সোয়েটার, মহিলাদের কার্ডিগান বিতরণ করা হয়।
চলতি শীত মৌসুমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি