সাইদ হোসেন অপু চৌধুরী
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮:৩৫ মিনিটে, চাঁদপুরগামী বোগদাদীয়া লঞ্চের ১০৩ নাম্বার সিঙ্গেল কেবিনে এ ঘটনা ঘটে। মৃত ওই যাত্রীর সঙ্গে কোন স্বজন না থাকায় প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। তবে তা পকেটে টিকিট পাওয়া গেছে।
লঞ্চের দায়িত্বরত সুপারভাইজার জানায় ঢাকা থেকে লঞ্চ ছাড়ার পর প্রায় ৯:৩০ মিনিটে কেবিনবয় ওই কেবিনের যাত্রীকে জিজ্ঞাসা করেন চা-নাস্তা কিছু লাগবে নাকি, তখন ওই যাত্রী না বলে চলে যেতে বলে।
এদিকে সংবাদ পেয়ে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন সদর হাসপাতালে এসে ভীর জমায় ও কান্না জড়িত কন্ঠে বলতে থাকে কিভাবে তার মৃত্যু হয়েছে আমরা কিছুই জানি না। সে যখন ঢাকা থেকে লঞ্চে উঠেছে তখন তার কোন আত্মীয় তাদেরকে ফোন করে জানিয়েছে সে চাঁদপুর আসছে এমবি বোগদাদিয়া ৭ লঞ্চে করে।
চাঁদপুর নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর জহির উদ্দিন আহমেদ জানান, চাঁদপুর ঘাটে লঞ্চটি আসলে স্টাফরা এক যাত্রী লঞ্চের কেবিন খুলছে না বিষয়টি নৌ- থানা কর্তৃপক্ষকে অবগত করে, আমরা তাৎক্ষণিক লঞ্চঘাট গিয়ে কেবিনের দরজা ভেঙ্গে যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। আমরা ধারণা করছি যাত্রীর উচ্চ রক্তপাত ছিলো।
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনসুর আহমেদ জানান হাসপাতালে আসার পূর্বেই রোগীর মৃত্যু হয়েছে।
