চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “দক্ষিণ আশি^নপুর সামাজিক ও মানবিক সংগঠন” এর প্রবাসী উপকমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত ১২ জানুয়ারি সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আশি^নপুর সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ সালের প্রবাসী উপকমিটি ঘোষণা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. সাখাওয়াত হোসেন রাসেল এবং মাসুদ রানা নিলয়।
নবগঠিত প্রবাসী উপকমিটিতে মো. আকতার মিয়াজীকে সভাপতি, মো. মহসিন মিয়াজীকে সাধারণ সম্পাদক ও মো. বাবু প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ প্রবাসী উপকমিটি ঘোষণা করা হয়।
প্রবাসী উপকমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরে আলম, সহ-সভাপতি মো. হামিদ, জাকির হোসেন, মো. কাউছার আহমেদ, মো. মানিক, ইসমাইল হোসেন, রাজিব, হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, নাজির, লিটন, লোকমান, অপু, বাপ্পি, আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল, রাজিব, শুভ, শাকিল, ফয়সাল, প্রচার সম্পাদক মো. ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তুষার প্রধান প্রমুখ।

মোজাম্মেল প্রধান হাসিব