মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভার বিভিন্ন গ্রামে অসহায়, দুঃস্থ, মাদ্রাসা ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে চাঁদপুর জেলা প্রশাসকের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সুপারিশে চাঁদপুর জেলা প্রশাসকের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণের আয়োজন করেন নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান।
শুক্রবার সকাল ১১টায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারায়ণপুর পৌরসভার সারপাড়, গোবিন্দপুর, কালিকাপুর, দৌলতপুর, হরিদাসপাড়া, বদরপুর ও কাশিমপুর এলাকার প্রায় ৩ শতাধিক শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগেরর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, নারায়ণপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তপু, সাবেক প্রধান শিক্ষক দুল্লুব খাঁন, মাহবুব প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিরা।

মোজাম্মেল প্রধান হাসিব