চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ. শুক্কুর পাটোয়ারীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর হাফিজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. এ. শুক্কুর পাটোয়ারী।
জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বজলুর রহমান পাটোয়রী, উপজেলা যুবদলের সাবেক সহসম্পাদক এস এম মোরশেদ, নারায়ণপুর পৌর যুবদল নেতা রবিউল ইসলাম রবি, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নুল আবেদীন শিশির, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সোহাগ, আল আমিন প্রধান প্রমুখ।
এসময় মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি