প্রকাশের সময়: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিভিন্ন মামলায় ৫ জন আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পৃথক অভিযানে ২ চোর চক্রের সদস্য ও মাদক কারবারি এবং জি আর মামলায় ৩ জনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার আটককৃত সকল আসামিদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে এসআই (নিঃ) মহসীন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একদল পুলিশ অফিসার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
ওই সময় পৌর শহরের কাজির কামতা বড় বাড়ি এলাকা থেকে চোর চক্রের সদস্য মৃত আব্দুস সালামের পুত্র রিপন (৩৫) একই এলাকার পাটোয়ারী বাড়ির আব্দুল হকের পুত্র আতিকুর রহমান সবুজ (২৭) কে  আটক করে।
পরে ওই চক্রের সদস্য মো. রিপনের জবানবন্দি মতে চোরাই ০১টি VIEW ONE নামক কালো রঙ্গের কম্পিউটার সিপিইউ, ০১টি কালো রঙ্গের DELL কোম্পানির মনিটর, ০১ টি কালো রঙ্গের মাউস, ০১ টি কালো রঙ্গের কী-বোর্ড, ০২ টি ছোট সাউন্ডবক্স উদ্ধার শেষে জব্দ করা হয়।
আটকৃত চোর চক্রের সদস্য রিপন পুলিশের জিজ্ঞাসাবাদে তার বসতবাড়ির জুনাব আলীর ঘর থেকে  ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ওই ইয়াবা ট্যাবলেট অপর পলাতক আসামী পৌর শহরের ৭ নং ওয়ার্ডের সর্দারবাড়ি মৃত চাঁন মিয়ার পুত্র মোঃ মফিজ (৩৭) সহায়তায় দীর্ঘদিন ধরে বিক্রির কথা সে  স্বীকার করে ।
অভিযুক্তদের ব্যাপারে শাহরাস্তি থানায় ০১টি মামলা ধারা  ৪৬১/৩৮০ রুজু করা হয়, যার  নং- ১১, তাং- ২১/০১/২০২৪ই।
এদিকে অপর একটি অভিযানে জি আর মামলার ৩ জন আসামিকে আটক করে পুলিশ।
আটকৃতরা উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির দৈকামতা গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র নুর হোসেন (৬২), তার পুত্র সুমন মিয়া (৪০), সূচীপাড়া মিজি বাড়ীর ফজলে আহমেদের পুত্র শাহজাহান (৩৫)।
আটককৃতদের ব্যাপারে শাহরাস্তি থানায় এফআইআর নং-১০, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৪; জি আর নং-১০ রজু করা হয় ।
এই ব্যাপারে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্তদের আটক করে সোমবার চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন