প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড হুমায়ুন কবির সুমনের গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ করেছেন।

২২ জানুয়ারি সোমবার বিকেল ৫টায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমার রাজনৈতিক বিগত দিনের সকল কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচিত করবেন।

ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, চাঁদপুর সদর উপজেলার প্রতিটি নেতা কর্মীকে সাথে নিয়ে উপজেলা বাসির সেবা করে করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এবং দলের সন্মান অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ।

গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন