প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ । ৬:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আমাদের মূল লক্ষ্য কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসন করা : জেলা প্রশাসক কামরুল হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা কারাগারে নিরক্ষর বন্দীদের প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

এ সময় জেলা প্রশাসক বলেন, রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” বাংলাদেশ কারা বিভাগ এই ভিশনকে সামনে রেখে কারাগারগুলো সংশোধনাগার ও সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বাংলাদেশকে সমৃদ্ধ, উন্নত, আধুনিক রাষ্ট্রে পরিণত করার সোপান হলো শিক্ষা। আর শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে।

তিনি বলেন, প্রাথমিক ও ছহী কোরআন শিক্ষার পাশাপাশি আপনারা কারাগার থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে মুক্ত হওয়ার পর প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন। আমাদের মূল লক্ষ্য কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসন করা।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোঃ মোসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন।

উল্লেখ্য: বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন