প্রকাশের সময়: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ । ১০:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের ঘড়িহানা সূত্রধর বাড়ির ৬৫ তম হরিনাম সংকীর্তন ও মহোৎসব

এস এম ইকবাল
ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা সূত্রধর বাড়ির ৬৫ তম বার্ষিক ১৬ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী শুক্রবার রাতে ৪ নং সুবিদপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার।
এ সময় ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সংসদ সদস্যের প্রতিনিধি মোস্তফা কামাল ঢালী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আ’লীগ নেতা জুনায়েদ আহম্মেদ পাটওয়ারী ছাড়াও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের সংকীর্তন ও মহোৎসবের বক্তরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন