প্রকাশের সময়: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা সমিতি ঢাকার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে চাঁদপুর জেলা সমিতি ঢাকার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে এক আলোচনা সভার আয়োজন করেছে ।
শনিবার সকালে পৌরশহরের  জিকে উবি এবং দুপুরে খিলাবাজার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শীতার্ত অসহায় হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সংগঠনের নেতৃবৃন্দ প্রতি শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার কম্বল বিতরন করে আসছেন।
ওই হিসেবে এবারেই প্রথম কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বশরীরে শাহরাস্তি এলাকায় এসে এ কম্বল বিতরণ করল।
আগামী দিনগুলোতে নেতৃবৃন্দ জনগনের ভাগ্যোন্নয়নে ও কল্যানে বিভিন্ন কর্মসূচী হাতে নিবেন বলে জানান।
এছাড়া সংগঠনটি ১৯ ৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে নানাবিধ সমাজিক জনহিতকর কাজ করে আসছেন।
ওইসময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমানে ব্যাংকার ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই সমিতির ঢাকা কেন্দ্রীয় কমিটির সিনিয়ার সহ-সভাপতি সফিউল আলম স্বপন, বিশেষ অতিথি ছিলেন আজীবন সদস্য ইঞ্জি: মুকবুল হোসেন, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.হেলাল উদ্দিন মোল্লা, চেতনা মজিব কেন্দ্রীয় কমিটির নেতা  বিশিষ্ট ব্যাংকার হাবিব রায়হান , বিশিষ্ট ব্যাবসায়ী ও এ কমিটির কার্যকরী সদস্য আমিমুল আহসান নেয়ামত, এস এফ কাফি আনাম, বিশিষ্ট ব্যাবসায়ী মনির হোসেন হোসেন মীরণ, জাতীয় পাটির কেন্দ্রীয় ছাত্র সমাজের নেতা শাহজালাল, উপজেলা সভাপতি আ: মান্নান মোল্লা, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ইউপি আলীগের সভাপতি আ: রশীদ পাট: , আলীগ নেতা পংন্কজ,মহসিন, জসিম উদ্দিন, মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন