বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও তার কনিষ্ঠ পুত্র রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপুর পুত্র আসফাক হোসেন চৌধুরী মাহীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড বড় ঝিনাইয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজ সেবক ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়া।
এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন হোসেন চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সৌজন্য সাক্ষাত করেন নাসির উদ্দিন মিয়া।
সাক্ষাতে উপস্থিত ছিলেন, পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ সরকার সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনিরুল ইসলাম মনির